শিল্পকলার সামনের দেয়াল থেকে শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কেন তাঁর প্রতিকৃতি আঁকা হলো, কেনই-বা সরানো হলো তাঁর ছবি? সঠিক কোনো ব্যাখ্যা নেই কোথাও।
সঞ্জীব চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে গান গেয়েছিলেন। এ কারণে নাকি তাঁর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তবে এটাই কি প্রকৃত কারণ, নাকি এর পেছনে অন্য কিছু আছে, কে জানে?
তরুণ প্রজন্মের কাছে সঞ্জীব চৌধুরী এখনও সমান জনপ্রিয়। তাঁর অনেক গান আজও মানুষের মুখে মুখে ফেরে। তিনি শুধু খ্যাতিমান সংগীতশিল্পী নন, একজন গুণী সাংবাদিকও। তাঁর শিল্পীসত্তা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক অবদানকে অপমান করার কারণ কী?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে প্রশ্ন, কোন সিদ্ধান্তে, কী কারণে সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরানো হয়েছে? এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরুন।
সবশেষে বলি, শিল্পকলার দেয়ালে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে দেশের গুণী মানুষদের সঙ্গে পরিচিত করবে, তাঁদের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অবদান সম্পর্কে জানতে আরও আগ্রহী করে তুলবে। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতা যেন কারও শিল্পীসত্তা ও অবদানকে মুছে ফেলার কারণ না হয়। শিল্পকলার দেয়াল শুধু নয়, সারা দেশের গুরুত্বপূর্ণ দেয়ালগুলোও হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সংস্কৃতি, মুক্তচিন্তা ও সম্প্রীতির উন্মুক্ত প্রতিচ্ছবি।
সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
শিল্পকলার সামনের দেয়াল থেকে শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কেন তাঁর প্রতিকৃতি আঁকা হলো, কেনই-বা সরানো হলো তাঁর ছবি? সঠিক কোনো ব্যাখ্যা নেই কোথাও। সঞ্জীব চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে গান গেয়েছিলেন। এ কারণে নাকি তাঁর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তবে এটাই কি প্রকৃত কারণ, নাকি এর পেছনে অন্য কিছু আছে, কে জানে? তরুণ প্রজন্মের কাছে
সঞ্জীব চৌধুরী এখনও সমান জনপ্রিয়। তাঁর অনেক গান আজও মানুষের মুখে মুখে ফেরে। তিনি শুধু খ্যাতিমান সংগীতশিল্পী নন, একজন গুণী সাংবাদিকও। তাঁর শিল্পীসত্তা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক অবদানকে অপমান করার কারণ কী? ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে প্রশ্ন, কোন সিদ্ধান্তে, কী কারণে সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরানো হয়েছে? এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরুন। সবশেষে বলি, শিল্পকলার দেয়ালে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক
ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে দেশের গুণী মানুষদের সঙ্গে পরিচিত করবে, তাঁদের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অবদান সম্পর্কে জানতে আরও আগ্রহী করে তুলবে। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতা যেন কারও শিল্পীসত্তা ও অবদানকে মুছে ফেলার কারণ না হয়। শিল্পকলার দেয়াল শুধু নয়, সারা দেশের গুরুত্বপূর্ণ দেয়ালগুলোও হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সংস্কৃতি, মুক্তচিন্তা ও সম্প্রীতির উন্মুক্ত প্রতিচ্ছবি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত