বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: অবহেলার অভিযোগে মামলা

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: অবহেলার অভিযোগে মামলা

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহত এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রমনা থানায় মামলাটি করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৭ মে) রাতে মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, মামলায় অবহেলাজনিত কারণে শিশুমৃত্যুর অভিযোগ আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে বুধবার রাতে মারা যাওয়া ছয় নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুদের বয়স ১ থেকে ৩ দিনের মধ্যে হওয়ায় পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে রাজি হননি। পরে তাদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এ ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে ব্রিফ করলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনও তথ্য জানায়নি।

এদিকে, একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে বুধবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

খুঁজুন