বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় আগামী ৩ দিন ভারি বৃষ্টির সতর্কতা

আগামী ৩ দিন ভারি বৃষ্টির সতর্কতা

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের তিন বিভাগে আগামী তিন দিন ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এক সতর্কবার্তায় এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

এদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে ঢাকায়।

এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ১২ সেপ্টেম্বর দুপুর থেকে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এর মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসময় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ফেনী, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ঢল এবং বৃহত্তর চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত আগষ্ট মাসে অতিভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফেনীসহ চট্টগ্রাম বিভাগের ৮ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এতে প্রায় দুই সপ্তাহ পানিবন্দি ছিলেন লাখ লাখ মানুষ।

খুঁজুন