বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় আইডি কার্ডই পোশাকশ্রমিকদের কারফিউ পাস

আইডি কার্ডই পোশাকশ্রমিকদের কারফিউ পাস

চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সব কারখানা আজ বুধবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে।

গতকাল মঙ্গলবার রাতে কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ থেকে জানানো হয়েছে, কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে এসব কারখানা।

ঢাকা ও এর আশপাশের সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আজ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল আছে।

 

খুঁজুন