বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

হ্নদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যা ও মব জাস্টিসের  বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে  সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জননেতা আব্দুল মান্নান হল,বঙ্গবন্ধু হল হয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এর মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন  শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম অভি বলেন,এখানে আমরা দেখতে পাই একটি গোষ্ঠী খুবই পরিকল্পিতভাবে মব জাস্টিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হত্যা কান্ড ঘটাচ্ছে। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী এর টাঙ্গাইলের এই ক্যাম্পাস থেকে তাদেরকে জানাতে চাই আমরা এই ধরনের হত্যাকান্ড কখনও মেনে নিব না।  প্রশাসন কে বলব ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় ভিডিও, ছবি এবং সিসিটিভি ফুটেজসহ যত প্রমাণ আছে সব কিছু আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত আটক করতে।


অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইবাদত আলী জানান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীদের এই হত্যাকান্ডের জন্য কঠোর শাস্তির দাবি জানাই। তিনি আরো বলেন আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনও এই ধরনের বিচার চাই না।দেশের আইন আছে, প্রশাসন আছে কেউ  অন্যায় করলে আপনারা তাদের কে প্রশাসনে দিন তবু নিজের হাতে আইন তুলে নিবেন না

ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের শিক্ষার্থী আলামিন ফকির বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির জন্য আমরা আন্দোলন সংগাম করলাম কিন্তু এখন কিছু গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য দেশে এমন হত্যা কান্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।আমরা ছাত্র সমাজ প্রশাসনকে এদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান জানাই।

খুঁজুন