হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪১ ভরি স্বর্ণালংকারসহ ২ ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
গতকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নীচ তলায় এই দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে।
পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণালংকারের মান ২১ ক্যারেট। উদ্ধার স্বর্ণালংকারসমূহের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ ৬২হাজার টাকা।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে চোরাচালানের উদ্দেশ্যে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ সালের ২৫বি এর (১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বাসস’কে বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক
শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪১ ভরি স্বর্ণালংকারসহ ২ ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)। গতকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নীচ তলায় এই দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে। পরে
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণালংকারের মান ২১ ক্যারেট। উদ্ধার স্বর্ণালংকারসমূহের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ ৬২হাজার টাকা। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার স্বর্ণালংকারসমূহ বিভিন্ন দেশ থেকে চোরাচালানের উদ্দেশ্যে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ সালের ২৫বি এর
(১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বাসস’কে বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত