রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী মোল্লাহাটে পিকআপ চুরি; রিমান্ডে আসামি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে : অর্থমন্ত্রী চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩টি দোকানকে জরিমানা মির্জা আব্বাস দেশে ফিরছেন ২ সেপ্টেম্বর সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ এইচপি একাদশ ব্রেভিস ঝড়ে জিম্বাবুয়েকে হারালো দক্ষিণ আফ্রিকা
জাতীয় বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৬৮ লাখ টাকা

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৬৮ লাখ টাকা

বিডি টু ডে ডেস্ক:


কোরবানির ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।



 তারমধ্যে পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।


বুধবার (১২ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত সোমবার রাত ১২টা থেকে ১০ জুন মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।


উত্তরের ঈদযাত্রায় এবারও যানজটের শঙ্কা

তারমধ্যে টাঙ্গাইলের সেতু পূর্বে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ১৪ হাজার ১২১ টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।


গত মঙ্গলবার ১১ জুন বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়। এতে ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল।

খুঁজুন