বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় দেশে আজও বেশি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে কাল

দেশে আজও বেশি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে কাল


 নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ও লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবারও বৃষ্টি বেশি হতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য মতে, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শুধু দক্ষিণ-পূর্বের জেলা ফেনীতেই ৩১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকালও (আজ) বৃষ্টি বেশি থাকতে পারে।

তবে এর পরদিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি ধীরে ধীরে কমতে পারে। ২৫ বা ২৬ আগস্টের দিকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়লেও গত কিছুদিনের মতো অতটা বেশি হবে না। মাসের শেষের দিকে অনেকটাই কমে যেতে পারে বৃষ্টি।
’

এদিকে দেশের মধ্যাঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি গতকাল গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকা থেকে তিন নম্বর সতর্কসংকেত গতকাল উঠিয়ে নেওয়া হয়েছে। তবে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজও দেশে বৃষ্টি বেশি থাকতে পারে

খুঁজুন