শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় ঈদে চলবে না আন্তঃদেশীয় তিন ট্রেন

ঈদে চলবে না আন্তঃদেশীয় তিন ট্রেন


বিডি টু ডে রিপোর্ট:



আসন্ন ঈদুল আজহায় ট্রেনের শিডিউল বিপর্যয় নিরসনে ভারতে চলাচলকারী আন্তঃদেশীয় তিন ট্রেন চলাচল বন্ধ থাকবে।


 ট্রেন তিনটি হলো ঢাকা-কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়িগামী মিতালী এক্সপ্রেস ও খুলনা-কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস। 


ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।


কর্মপরিকল্পনায় বলা হয়, আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৯ দিন বন্ধ থাকবে। এছাড়া আন্তঃদেশীয়  মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৯ দিন এবং বন্ধন এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে।



আরও বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস বা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ১৪ জুন রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

খুঁজুন