শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় ঈদের ছুটি শেষে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ



বিডি টুডে ডিজিটাল ডেস্ক:



টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। 


আজ বুধবার (১৯ জুন) থেকে খুলবে অফিস। যদিও ফিরে আসার ছাপ পড়েনি সড়কে। স্বাভাবিক ছিল যানচলাচল। রাজধানীর কোথাও আজ দেখা যায়নি জট। আবার সড়কে গণপরিবহণও ছিল কম।


দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী কাল থেকে অফিস চলবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে অফিসের সময়।


 গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারী ও স্টক মার্কেট চলবে।



প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।


আজ মঙ্গলবার বিকেলের পর থেকে ট্রেন ও বাস টার্মিনালে ঢাকামুখী মানুষ বেশি দেখা গেছে। যদিও পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে অনেকে এসেছেন। আর আগামী বৃহস্পতিবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা।



ঢাকায় ফেরাদের অনেকেই জানান, আগামীকাল থেকে অফিস খুলছে, এজন্য আজ সকালেই রওনা দিয়েছেন। কেউবা রওনা হন দুপুরের দিকে। রাতে রওনা দিয়ে অফিস করতে পারতেন তারা, তবে কিছু এলাকা থেকে রাতের টিকিট পাওয়া যাচ্ছিল না।

খুঁজুন