শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় ঈদযাত্রা: বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রা: বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু

সদরুল আইন:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য দেশব্যাপী ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ঈদযাত্রার বিশেষ এ সেবা প্রদান শুরু হবে। এ লক্ষ্যে আজ সোমবার (১০ জুন) থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জয়শঙ্করের

বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে ঈদযাত্রার এ টিকিট ক্রয় করা যাবে। বিআরটিসির বিশেষ এ সার্ভিসটি চলবে ঈদের পরদিন, অর্থাৎ ১৮ জুন পর্যন্ত।

বিআরটিসি সূত্রে জানা গেছে,  ঢাকায় সংস্থাটির মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাঢ়া) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এর মধ্যে মতিঝিল বাস ডিপোর অধীন  ঢাকা থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, কুষ্টিয়া, বরিশাল, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর ও কলমাকান্দা রুটের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

কল্যাণপুর বাস ডিপো থেকে বিক্রি হচ্ছে রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, বরিশাল, গোপালগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জের পাটুরিয়া ও শেরপুরের নালিতাবাড়ী রুটে চলাচলকারী বাসের টিকিট।

গাবতলী টার্মিনাল থেকে পাওয়া যাচ্ছে রংপুর, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটের বাসের টিকিট।জোয়ারসাহারা বাস ডিপো থেকে মিলছে রংপুর, দিনাজপুর, নওগাঁ, ময়মনসিংহ, বরিশাল ও বগুড়ার বাসের টিকিট।

মিরপুর বাস ডিপোর অধীনে বিক্রি হচ্ছে ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, ঝালকাঠির স্বরূপকাঠি, গোপালগঞ্জ ও বগুড়া রুটের বাসের টিকিট।মোহাম্মদপুর বাস ডিপো থেকে বিক্রি হচ্ছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ রুটের বাসের টিকিট।

যাত্রাবাড়ী বাস ডিপো থেকে কেনা যাচ্ছে রংপুর, দিনাজপুর, খুলনা, কুড়িগ্রাম, ফরিদপুরের ভাঙা ও বরিশাল রুটের বাসের টিকিট।

এছাড়া, নারায়ণগঞ্জ বাস ডিপোতে ফরিদপুরের ভাঙ্গা, বরিশাল, হবিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নওগাঁ, নেত্রকোনা ও বগুড়া রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রি হচ্ছে।

গাজীপুর বাস ডিপো থেকে বিক্রি হচ্ছে খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ পথের বাসের টিকিট।

এর বাইরে কুমিল্লা, নরসিংদী, সিলেট, দিনাজপুর, বগুড়া, রংপুর, খুলনা, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও বরিশাল বাস ডিপো থেকেও দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী বিআরটিসির বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

খুঁজুন