শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় এমপি আনার হত্যার বিচারের দায়িত্ব ভারতের : স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি আনার হত্যার বিচারের দায়িত্ব ভারতের : স্বরাষ্ট্রমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক:



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় দুই দেশ সম্পৃক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।



তিনি বলেন, যেহেতু হত্যাটি ভারতে সংঘটিত হয়েছে, তাই এর বিচার করার দায়িত্বও ভারতের। তবে এ ব্যাপারে বাংলাদেশের সার্বিক সহযোগিতা থাকবে।


সোমবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এমপি আনার হত্যার মূল অভিযুক্ত শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে দেশটি বন্দিবিনিময় চুক্তি আছে। সুতরাং শাহীনকে তারা নিশ্চয় ফিরিয়ে আনবে।



এদিকে ভারতে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরোগুলো মানুষের।


অপরদিকে আনার হত্যায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে তল্লাশি অভিযানে কৃষ্ণমাটির বাগজোলা খাল থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে কলকাতার গোয়েন্দারা। ধারনা করা যাচ্ছে, ওই হাড়গুলো এমপি আনারের।


তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার মাংসের টুকরো ও হাড়গুলো এমপি আনারের মরদেহের কি না তা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে।

খুঁজুন