শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান ১ জুলাই থেকে

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান ১ জুলাই থেকে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আগামী ১ জুলাই থেকে ত্রুটিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে বিদ্যমান আইন এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই এ সময়ের আগেই ঢাকাসহ সারা দেশের মহাসড়ক থেকে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাসভাঙা, লাইটভাঙা, সিটভাঙা মোটরযান উঠিয়ে নিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই রব্বানী বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান তো নিয়মিত হচ্ছে। তবে এটি ১ জুলাই থেকে আরো জোরদার করা হবে।

এর আগে মহাসড়কে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাসভাঙা, লাইটভাঙা, সিটভাঙা মোটরযান চলাচল বন্ধে গত ১৯ মে গণবিজ্ঞপ্তি জারি করে বিআরটিএ।

সেই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহন ঢাকাসহ মহাসড়কে চলাচলের কারণে প্রায় সড়কে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ফলে ঢাকা মহানগরে চলাচলরত গণপরিবহনের সৌন্দর্যের ওপর নগরের সৌন্দর্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে।

খুঁজুন