বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে

গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারা দেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই কালচার থেকে বেরিয়ে আসতে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন।

শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আদালতে আসামির ওপর যেন হামলা না হয়, এজন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না।

খুঁজুন