বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

গজারিয়া (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি: 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

খবর নিয়ে জানা গেছে, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট হয়েছে।

কুমিল্লাগামী মাইক্রোবাসের চালক মফিজুল ইসলাম বলেন, ‘মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাবো। প্রথমে কুমিলাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ।’

তিনি আরো বলেন, ‘কিছু যানবাহনের চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। আমরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


খুঁজুন