বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কেন হামের প্রয়োজনীয় টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী • এআই সামলাচ্ছেন নতুন স্নাতকরা, কিন্তু পেশাগত দক্ষতার কী হবে? • বড় হয়েও শৈশবের আনন্দ কেন ভালো লাগে? • সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ • সরকার বিশ্বাস করে নারীর অর্থনৈতিক স্বাধীনতাই উন্নয়নের ভিত্তি: জুবাইদা রহমান • গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মীর শাহে আলম • প্রাণঘাতী ফাউল করে জাতীয় দলে জায়গা হারালেন ওউনো • গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক • পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী • রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা
আন্তর্জাতিক হার্ভার্ডে সাইবার হামলায় ফাঁস ৮ লাখ ৫১ হাজার অ্যাকাউন্টের তথ্য

হার্ভার্ডে সাইবার হামলায় ফাঁস ৮ লাখ ৫১ হাজার অ্যাকাউন্টের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ হার্ভার্ড ইউনিভার্সিটিতে সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই সাইবার হামলায় বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও দাতাদের তথ্য ব্যবস্থার সাড়ে আট লাখেরও বেশি অ্যাকাউন্ট আক্রান্ত হয়। হ্যাকারদের কবলে পড়া এসব অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয় তথ্য চুরি হয়েছে বলে জানা গেছে।

তথ্য ফাঁসের এই ঘটনায় নাম, ইমেইল ঠিকানা, জন্মতারিখ এবং ফোন নম্বরসহ নানা ব্যক্তিগত তথ্য বেহাল হয়েছে। এছাড়া ডাক ঠিকানা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল সংক্রান্ত তথ্যও হ্যাকারদের হাতে চলে গেছে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সূত্র জানিয়েছে, চুরি হওয়া এসব তথ্যের একটি অংশ ডার্ক ওয়েবেও প্রকাশ করা হয়েছে।

ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মী ও বর্তমান শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে হার্ভার্ড কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, হামলায় সামাজিক নিরাপত্তা নম্বর, পাসওয়ার্ড কিংবা কোনো আর্থিক লেনদেনের তথ্য ফাঁস হয়নি।

সাইবার অপরাধী গোষ্ঠী শাইনি হান্টার্স এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ার পর হ্যাকাররা ডার্ক ওয়েবে বেশ কিছু নথি প্রকাশ করে। এই ঘটনার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

খুঁজুন