বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে - স্বরাষ্ট্রমন্ত্রী

জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে - স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক::


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে। বুধবার (২৪ জুলাই) কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় নিহত তিন পুলিশ ও একজন আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


নিহত প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা নগদ ও ৮ লাখ টাকার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারফিউ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারাই যখন বলবেন, আমরা স্বস্তি অনুভব করছি, তখনই কারফিউ প্রত্যাহার করা হবে।’


নিহতদের স্বজনদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কখনও একা অনুভব করবেন না। সরকার আপনাদের পাশে আছে, দেশ আছে। আপনাদের যে কোনো সহযোগিতার জন্য সরকার প্রস্তুত। আমি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেয়ার চেষ্টা করব।’


কোটা সংস্কার আন্দোলন ঘিরে কতজন মারা গেছেন জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘জনসাধারণ কতজন মারা গেছেন, তার কোনো হিসাব আমাদের কাছে নেই। কোনো থানায় এ সংক্রান্ত কোনো মামলাও হয়নি। পুলিশ তথ্য সংগ্রহ করছে, পরে এ বিষয়ে বলা যাবে।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। আমাদের পুলিশ, বিজিবি, আনসারসহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে এ আন্দোলন মোকাবিলা করেছে। এ আন্দোলনে আমরা বর্বরতা দেখেছি।’


অপরাধীদের একে একে চিহ্নিত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কারফিউ দিয়েছি। এই জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগামী ৩-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি।’


আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। পুলিশ সদস্যকে মেরে ফাঁসি দিয়ে গাছে টাঙিয়ে রেখেছে। এ চিত্র আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন, বাংলা ভাই যে জঙ্গিবাদের উত্থান করেছিল, এই জামায়াত-বিএনপিও একই কাজ করেছে।’

খুঁজুন