বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় কোস্ট গার্ডের অভিযানে চাঁদাবাজদের জিম্মি হওয়া ০৩ নাবিক উদ্ধার

কোস্ট গার্ডের অভিযানে চাঁদাবাজদের জিম্মি হওয়া ০৩ নাবিক উদ্ধার

বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার ০৮০০ ঘটিকায় ফতুল্লা থানাধীন আলিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেড এর একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-০১ এর ০৩ জন নাবিক দৈনন্দিন কাজে আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় গমন করলে কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি চাঁদা দাবি করে নাবিকদের জিম্মি করে রাখে। পরবর্তীতে ০৯৩০ ঘটিকায় মুঠোফোন এর মাধ্যমে লাইটার জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোষ্টগার্ড এর সহযোগিতা কামনা করে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর ০৮ সদস্যের একটি আভিযানিক দল আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুঁজুন