বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় মারা গেছেন সংগীতশিল্পী জুয়েল

মারা গেছেন সংগীতশিল্পী জুয়েল

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে মারা যান । দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সামাজিকমাধ্যমে বিনোদন অঙ্গনের অনেকেই জানিয়েছেন তার মৃত্যুর খবর।

সাংবাদিক রুম্মান রশীদ খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘জুয়েল ভাই ভালো থাকবেন। নাট্য নির্মাতা সকাল আহমেদও তার মৃত্যুর খবর দিয়েছেন ফেসবুকে।

গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় হাসান আবিদুর রেজা জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা আইসিইউতে নেন। রাখেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে।

এরপর জুয়েলের ভাই মহিবুল রেজা বলেছিলেন, ‘হাসান আবিদুর রেজা জুয়েলের ফুসফুসের ইনফেকশন অনেকটাই কমে এসেছে। সেখানে জমে থাকা পানি ক্রমেই বের করা হচ্ছে। হৃদযন্ত্র, কিডনি ও ব্রেন কাজ করছে। ধীরে ধীরে হলেও ভাইয়ের অবস্থার উন্নতির দিকে যাচ্ছে। তবে এখনো নিজে শ্বাস নিতে পারছেন না। তাই এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।

খুঁজুন