বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় অসুস্থ ডেপুটি স্পিকারকে নেওয়া হল সম্মিলিত সামরিক হাসপাতালে

অসুস্থ ডেপুটি স্পিকারকে নেওয়া হল সম্মিলিত সামরিক হাসপাতালে

বিডি টুডেস ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরি চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ডেপুটি স্পিকারকে ঢাকায় নেওয়া হয়।



এর আগে বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার।



 উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন‌ এবং হেলে পড়েন। তাৎক্ষণিক তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতাবোধ করায় তাকে নিজ বাসায় নেওয়া হয়। 


পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।



বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 



এখন তিনি মোটামুটি সুস্থ আছেন কিন্তু তাঁর হার্টের অবস্থা ততটা ভালো নয়। এ জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।

খুঁজুন