বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিপিবি–বাসদের বাম জোট

পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিপিবি–বাসদের বাম জোট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা, কবর ভাঙা, বিভিন্ন স্থানে মাজারে হামলাসহ উচ্ছৃঙ্খল হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিবি–বাসদের বাম গণতান্ত্রিক জোট।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের এক সভা থেকে এই উদ্বেগ জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দাও জানান এই জোটের নেতারা।

বাম গণতান্ত্রিক জোটের সভায় সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা করে নেতারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে দেশের মানুষ জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক সমাজের আশায়। কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমন–পীড়ন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

বাম গণতান্ত্রিক জোট মনে করে, দুর্নীতি, দুঃশাসন, দমন–পীড়ন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়ে বলেন, সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার করুন। বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণ করুন। উন্মাদনা ও উন্মত্ততা রুখে দাঁড়ান। সারা দেশে হামলা, দখল ও মব জাস্টিসের নামে হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।

বাম গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক রাজেকুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জোটের নেতা রুহিন হোসেন, ইকবাল কবীর, মাসুদ রানা, মোশরেফা মিশু, আবদুল আলী প্রমুখ।

খুঁজুন