বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরছে বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকারকে অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে অপপ্রচার, ভুল তথ্য এবং বিভ্রান্তিকর ব্যাপক প্রচারের পটভূমিতে। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ সংস্থা এবং মিডিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে। সংবাদ সংস্থা বাসস এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন।

এতে বলা হয়েছে, সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবিলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে।

খুঁজুন