বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় রাজনীতি নয়, মেধার মূল্যায়ন চাই - প্রীতি কবি

রাজনীতি নয়, মেধার মূল্যায়ন চাই - প্রীতি কবি

ডেক্স রিপোর্ট - বিডি টুডেস::

সাম্প্রতিক চলমান কোটা আন্দোলন ও রাষ্ট্র সংষ্কার এর যে দাবি উঠেছে তা নিরপেক্ষ ভাবে জাতিকে মেধাবিকাশের সুযোগ দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আন্দোলন সফল হলে এবং চাকুরীতে কোটা প্রথা চিরতরে বিলুপ্ত হলে এই অদম্য জাতি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। 

প্রীতি কবি ও গণমাধ্যম বিশ্লেষক ওমায়ের আহমেদ শাওন বলেন, একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার প্রসার ও নৈতিকতা ছড়িয়ে দেওয়া জরুরী। পারস্পরিক মূল্যবোধ এবং সৃজনশীলতার মাধ্যমে একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব। 
একটি স্বাধীন দেশে স্বাধীনতা বহির্ভূক্ত কর্মকান্ড চলতে দেওয়া উচিত নয়। স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে চেতনা ব্যবসা জনগণ বরদাস্ত করবে না। বিভিন্ন অজুহাতে, মেধাবীদের যোগ্য স্থান না দিয়ে কোটার সুযোগ জাতিকে প্রকৃত ভাবে মেধাশুন্য করে ফেলবে। তাই সচেতন ও বিবেকবান মানুষজন কোটা আন্দোলনে একাত্মতা পোষণ করবে।

তিনি আরও বলেন, অযোগ্য ও দূর্ণীতিগ্রস্ত ব্যক্তিরাই কেবলমাত্র চাকুরীতে কোটা চায়। কোটা বলবৎ রাখার রাজনীতি ছাত্রসমাজ আর দেখতে চায় না। 

সম অধিকার নিশ্চিত করার জন্য আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে কোটা প্রথা রুখতেই হবে। দলমত নির্বিশেষে এসব অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার হওয়া সময়ের দাবী। 

"কোটা প্রথা নিপাত যাক 
গণতন্ত্র মুক্তি পাক।"

খুঁজুন