শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় রাজশাহীতে আমের বাজার আমশূন্য

রাজশাহীতে আমের বাজার আমশূন্য

চলতি বছর ম্যাঙ্গো ক্যালেন্ডারের দুইদিন অতিবাহিত হলেও রাজশাহীর বৃহত্তম আমের বাজার বানেশ্বর হাট আমশূন্য রয়েছে। ১৫ মে থেকে রাজশাহী জেলায় ম্যাঙ্গো ক্যালেন্ডার শুরু হয়েছে। সরেজমিনে বানেশ্বর হাটে গিয়ে দেখা মেলেনি আমের।


সারাদেশে রাজশাহীর আমের কদর রয়েছে। রাজশাহীর অর্ধেক এলাকার আম কেনা-বেচা হয় পুঠিয়ার বানেশ্বর হাটে। কিন্তু গাছে তেমন আম না থাকায় এখনো আম কেনা-বেচা শুরু হয়নি বানেশ্বর হাটে। অলস সময় কাটাচ্ছে আড়ৎদাররা। সারাদেশ থেকে আসা পাইকারি আম ক্রেতারাও কেউ আসেনি।


পুঠিয়ার শিবপুরের আমচাষী জমসেদ আলী বলেন, বাগানে আম নেই। গাছে কিছু মুকুল দেরিতে এসেছিল। বৈরী আবহাওয়ার কারণে আম আসেনি। গতবারের তুলনায় অর্ধেক আমও হবে না এবার।


আমের আড়তদার মকবুল হোসেন জানান, অলস বসে আছি। বাগানগুলোতে আম নেই বললেই হয়। কেউ আম পারেনি। পাইকারি ক্রেতারাও নাই। ২৫ মে এর আগে এখানে আম তেমন পাওয়া যাবে না।


বানেশ্বর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, বানেশ্বরে আমের বাজার এবার শুরু হয়নি। বাগানগুলোতে আম নাই। তবে এবার আমের দাম বেশি হবে।

পুঠিয়া উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি রানি সরকার বলেন, এবার আমের অফ ইয়ার। গাছে কিছু মুকুল এসেছিল। তাতে আমের গুটি আসেনি। গতবারের এক তৃতীয়াংশ আমও নাই বাগানগুলোতে।

খুঁজুন