শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় সাগরের লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরের লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণের দুদিন পর লোৎসে পর্বতের শীর্ষ (৮৫১৬ মিটার) ছুঁলেন বাবর আলী। এ তথ্য নিশ্চিত করেছেন বাবর আলীর এভারেস্ট-লোৎসে অভিযানের নেপালি এজেন্ট বুদ্ধরাজ ভান্ডারি।

নেপালের স্নোয়ি হরাইজন নামের ট্রেকিং ও পর্বতাভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এভারেস্ট ও লোৎসে অভিযানে যান বাবর আলী। তার সঙ্গে আছেন শেরপা বীর বাহাদুর তামাং। স্নোয়ি হরাইজনের স্বত্বাধিকারী বুদ্ধরাজ ভান্ডারি মঙ্গলবার সকাল ৮টায় বলেন, নেপাল সময় সকাল ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) বাবর আলী লোৎসে পর্বতচূড়ায় ওঠেন। এর আগে ১৯ মে তিনি এভারেস্টশৃঙ্গেও আরোহণ করেন। এখন অভিযান শেষে নেমে আসার পালা।

বাবর আলীর সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের ফেসবুক পেজে লোৎসে পর্বতজয়ের তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে আজ লিখিত হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। আর লেখক আমাদের স্বপ্ন সারথি-বাবর আলী। ...এটিই এই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি ৮ হাজারি শৃঙ্গ সামিট। ...বাবর এখন নেমে আসা শুরু করেছেন। বেসক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব।

খুঁজুন