রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা : ভূমিমন্ত্রী বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী মোল্লাহাটে পিকআপ চুরি; রিমান্ডে আসামি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে : অর্থমন্ত্রী চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩টি দোকানকে জরিমানা মির্জা আব্বাস দেশে ফিরছেন ২ সেপ্টেম্বর সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ এইচপি একাদশ
জাতীয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযানে নামবে পুলিশ

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযানে নামবে পুলিশ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে একটি স্বার্থান্বেষী গ্রুপ ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ষড়যন্ত্রকারী ওই গ্রুপটিতে শামিল সবার নামের তালিকা হাতে পেয়েছে ডিবি। শিগগিরই অভিযান পরিচালিত হবে তাদের বিরুদ্ধে।

গণমাধ্যমকে এসব কথা জানান ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, অর্থ ও অস্ত্র দিয়ে গুজব ছড়িয়ে কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি গ্রুপ। যারা গুজব ছড়াচ্ছে ও অর্থ দিয়ে সহযোগিতা করছে, তারা অতীতেও ষড়যন্ত্র করেছে। আমরা তাদের ছাড় দেইনি।

হারুন অর রশীদ বলেন, যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোমলমতি ছাত্রদের ব্যবহার করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, রেলের স্লিপার তুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাদের সবার নাম পেয়েছি। তাদের বিরুদ্ধে শিগগির ডিবি ও ডিএমপির একাধিক টিম অভিযান চালাবে।

ডিবিপ্রধান বলেন, কয়েকদিন ধরে সাধারণ ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন করছিল। সাধারণ ছাত্রদের ক্লাসে যাওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে একটি গ্রুপ বিভিন্ন জায়াগায় বসে সরকারবিরোধী স্লোগান দেওয়া শুরু করে। এছাড়া গাড়িতে আগুন, রেল লাইনের স্লিপার তুলে ফেলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সবগুলো বিষয় গোয়েন্দা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। কোটাবিরোধী আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি গ্রুপ অর্থ, পানি, লাঠি ও অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার জন্য চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে দুটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না। এছাড়া স্বাধীনতাবিরোধী কয়েকটি ছাত্র সংগঠন কয়েকটি জায়গায় মিছিল-সমাবেশ করেছে। আদালতের নির্দেশনা অমান্য করে কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন দিকে চালানোর অপচেষ্টা চলছে।

খুঁজুন