শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর • লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন
জাতীয় যুদ্ধে অর্থ ব্যয় না করে ক্ষুধার্ত মানুষের পেছনে ব্যয় করুন

যুদ্ধে অর্থ ব্যয় না করে ক্ষুধার্ত মানুষের পেছনে ব্যয় করুন

যুদ্ধ-সংঘাতে বিশ্বশান্তি ব্যাহত হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র প্রতিযোগিতা যত বাড়ছে, মানুষের জীবন তত দুর্বিষহ হচ্ছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।

বুধবার (২৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ দিবস-২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি নিশ্চিত করা এখন আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। এ যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না।

বিশ্বনেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষা, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ ও শিক্ষাবঞ্চিতদের পেছনে ব্যয় করুন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অন্যতম বৃহৎ শান্তিরক্ষী দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। এ ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশের ৩ হাজার ৩৮ জন নারী শান্তিরক্ষী জাতিসংঘের শান্তি মিশন সম্পন্ন করেছেন। জাতিসংঘ এখন আরও নারী শান্তিরক্ষী পাঠাতে বলছে।

খুঁজুন