শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ১০ মার্চ উদ্বোধন হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

১০ মার্চ উদ্বোধন হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য কথা বলা হয়। 

পোস্টে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে সারাদেশে ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে কর্মসূচিটি চালু হচ্ছে। এতে নির্ধারিত পরিবারসমূহ প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে।

পোস্টে আরো বলা হয়েছে, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা জোরদার এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করাই কর্মসূচিটির মূল লক্ষ্য। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারাদেশে সম্প্রসারণ করা হবে। এতে, দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য নতুন আশার দ্বার উন্মোচন হবে।

খুঁজুন