বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় ১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এদিন তার প্রথম বাজেট পেশ করবেন।

সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করা হলেও, এবার কোরবানির ঈদের ছুটি থাকায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এখনো বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, সকল স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং নির্ধারিত সময়েই তা সংসদে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত বছর সংসদ কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল।

খুঁজুন