বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় ১৮-এর নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ

১৮-এর নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, সেজন্য এখন থেকে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রধান উপদেষ্ঠার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে।’

তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের (সাংবাদিকদের) সাহায্য সহযোগিতা লাগবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সর্বজনগ্রাহ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচন দেশে-বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতিব জরুরি।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়েছিল। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাবের সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।

খুঁজুন