বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় ১৮ মাসে আমরা যা পেলাম

১৮ মাসে আমরা যা পেলাম

এদেশে ক্ষমতা হতে চলে গেলে, তার নিজের বলে কিছু থাকে  না। কিন্তু বৃষ্টিতেই ভেজার অভিনয় করে, নিজের ব্যাবসার জণ্য ডজনখানেক লাইসেন্স, ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি, গ্রামীনে সরকারের অংশীদারিত্ব ২৫% হতে কমিয়ে ১০% এ আনা, সহ নানা সুবিধা নিয়ে, একটা ছোট ছুটকেস নিয়ে হেঁটে যাওয়ার নাটক করল। পরদিন আবার নিজের মাল্টিমিলিয়নের বিজনেসে হাসিমুখে যোগদান। 
অল্প সময়ে এত অধিক ব্যাবসায়িক সুবিধে অন্য কোন সরকার প্রধান নিয়েছে কি না তার নজির নাই।
আমরা যা পেলাম এ সময়ে,

- ১৪ হাজার কোটি টাকার বিদ্যুৎ উৎপাদনে জালানি বকেয়া।
- পদ্মাসেতুর টোল নেয়া শর্তেও কিস্তি পরিশোধ না করা।

- গত চল্লিশ বছরের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো নিয়মিত কার্যাবলি চালাতে ঋণ করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে।
 - ১৮ মাসে ৪ লাখ কোটি টাকার ঋণ গ্রহণ করলেও, বর কোন প্রকল্প বাস্তবায়নের নজির নাই।

 - এক প্রচন্ড লোভী ব্যাক্তির শাসন আমলকে সবচেয়ে বেশি মানুষ সমর্থন করেছিল ফেরেশতার শাসনামল হিসাবে, যেখানে ১২ কেজি গ্যাসের দাম ২৮০০ টাকা পর্যন্ত ঠেকেছিল।

- আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে, হাদী হত্যা, ঢাবিতে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাওয়ায়ে হত্যা, পাথর নিক্ষেপ করে হত্যা, বনানীতে বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যার পর ধরাপরা খুনী থানা হেফাজতে খুন, কবর থেকে লাশ তুলে পোড়ানো, ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজনকে পুড়িয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা  মোছাব্বিরকে হত্যা ইত্যাদি।

- চালের দাম ক্রয়ক্ষমতার বাহিরে।
- নতুন করে ৩০ লক্ষ পরিবারর গরীব, ১৮ লক্ষ নারী সহ ২৪ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে।
- এই সময়ে মব সন্ত্রাস আর  আগুনে পুড়েছে গার্মেন্টস, গাজী গ্রুপ, বেক্সিমকোর মত বহু প্রতিষ্ঠান মাটির সাথে মিশে দেয়া হলেও কারো

 বিরুদ্ধে কোন আইনী ব্যাবস্থা নেয়া হয় নাই।
- কৃত্রিমভাবে লুটপাট ও সংকট সৃষ্টি করে ধ্বংস করা হয়েছে শেয়ার বাজারকে।
- হাজার হাজার রাজনৈতিক কর্মীকে মিথ্যা মামলায় মব সৃষ্টি করে জেলে পাঠানো হয়েছে। এক একটি মামলায় ভৌতিকভাবে ১৫০-২০০ জনের অধিক আসামী করা হয়েছে।

- আওয়ামীলীগ ১৭ বছরে ১৮ লাখ কোটি টাকা ঋণ করেছিল, অন্তরবর্তীকালীন সরকার কোন বড় প্রকল্প বাস্তবায়ন না করলেও ১৮ মাসে ঋণ করেছে ৪ লাখ কোটি টাকা।  সে হিসাহে বড় প্রকল্প হাতে নিয়েও আওয়ামীলীগের বার্ষিক ঋণের পরিমান ১.০৫ লাখ কোটি টাকা। আর কোন বড় প্রকল্প হাতে না নিলেও অন্তরবর্তীকালীন সরকারের বার্ষিক ঋণের পরিমান ২.২২ লাখ কোটি টাকা।

তা এত সব অনাচারের পর ছোট ছুটকেস হাতে একা একা  বিদায় নাটকটা কেমন ছিল?
স্মৃতিসৌধে বৃষ্টিতে ভেজা ড. ইউনূস,  গতকাল শহীদ মিনারে দেখলাম না। 
ডক্টর ইউনূসের গ্রামীনের চেয়ারম্যান বান্ধবীকে স্বাস্থ্যমন্ত্রী,  নিজের স্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী করেছিলেন, কত গুলো জুলাই যোদ্ধাকে বিনা চিকিৎসায় মরতে হয়েছে। এগুলো দেশপ্রেম নাকি নিজের স্বার্থের প্রেম বলা যায়। (সংগ্রহ)

খুঁজুন