বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি চীন: শি জিনপিং

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি চীন: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেছেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সমর্থন জানায় এবং বাংলাদেশের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে।

চীনা গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের সময় শি বলেন, চীন বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ সহযোগিতার রূপরেখা প্রণয়ন করতে এবং পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন নিঃসরণকারী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী।

আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। চীনের স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।

খুঁজুন