শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

শ‌নিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানায় এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বার্তায় উল্লেখ করা হয়, জাতিসংঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন, এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে।

জাতিসংঘ আরও উল্লেখ করে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এর আগে, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তিনি সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন, এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে। সূত্র: বিবিসি বাংলা

খুঁজুন