বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় ব্রিকসে বাংলাদেশের যোগদানে সমর্থন দেবে চীন

ব্রিকসে বাংলাদেশের যোগদানে সমর্থন দেবে চীন

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ব্রিকসে বাংলাদেশের যোগদানে সমর্থন চীন দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে মাহদী আমিন বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনায় চীন কীভাবে প্রযুক্তি ও জ্ঞানগত সহায়তা দিতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, চীনের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সঙ্গে জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ওষুধ রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে।

ব্রিকস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ব্রিকসে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং চীন এ ব্যাপারে তার সমর্থনের কথা জানিয়েছে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চীনের ৫০ বছরের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে।

প্রসঙ্গত, ব্রিকস (BRICS) মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর বৈশ্বিক অর্থনৈতিক আধিপত্যের বিকল্প তৈরি করার লক্ষ্যে গঠিত হয়।

শুরুতে এটি ৫টি দেশের নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত হলেও বর্তমানে এর পরিধি অনেক বেড়েছে। সদস্যদেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত (UAE)।

খুঁজুন