বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

চলতি সপ্তাহ মানে কত তারিখের মধ্যে তফসিল ঘোষণা হবে তা জানতে চাইলে তিনি বলেন, ‘ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে যেকোনো দিন এই ঘোষণা আসতে পারে।’

নির্বাচন কমিশনার জানান, এখন রীতি অনুযায়ী কিছু কাজ করবেন তারা। যার মধ্যে অন্যতম হলো, পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।

এরই মধ্যে প্রিসাইডং, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার কতজন লাগবে, কারা দায়িত্ব পালন করবেন তাও ঠিক করা হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি, আধাসরকারি, সায়ত্তশাসিত, আধাসায়ত্তশাসিত এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের এসব দায়িত্বে নেওয়া হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রিজার্ভে রাখা হবে।

একান্ত প্রয়োজন না হলে তাদের ব্যবহার করা হবে না বলেও জানান ইসি সানাউল্লাহ।

খুঁজুন