শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর পর্যবেক্ষক মোতায়েনের আবেদন জমার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয় পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদন জমার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) অফিস সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ এর ৭.১(ক) ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় কিংবা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক—তা উল্লেখ করে লিখিত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এর আগে গত ১৪ ডিসেম্বর সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে আবেদন জমার আহ্বান জানানো হয়, যার শেষ সময় ছিল ২১ ডিসেম্বর।

ইসি আরও জানিয়েছে, কমিশনের অনুমোদন পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে। আর স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দেওয়া হবে।

পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের এইচএসসি বা সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ফরম EO-2 ও EO-3 (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ এবং সংশ্লিষ্ট ফরমগুলো নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

খুঁজুন