বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।শুক্রবার ৬ জুন সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে এমনটাই দেখা যায়।

টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রা এলাকায় গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়ে যায়। ফলে রাত থেকে চন্দ্রা নবীনগর, চন্দ্রা চৌরাস্তা, চন্দ্রা মির্জাপুর সড়কের ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের ‍সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের থেকে ছেড়ে আসা পশুবাহী গাড়ি।

এদিকে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তবে আজও পরিবহনের সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ট্রাক পিকআপ মোটরসাইকেলযোগে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

পশুবাহী গাড়িচালক মিজানুর জানান, নওগাঁ থেকে গরু নিয়ে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসি। তবে রাস্তায় এত যানজট সকাল ৯টায় কালিয়াকৈর পৌঁছালাম। জানি না কখন ঢাকায় পৌঁছাতে পারব।

নাওজোড় (কোনাবাড়ী) হাইওয়ে থানার উপরিদর্শক (সাব ইন্সপেক্টর) শাহিন জানান, সড়কে যাত্রীর সংখ্যা বেশি ও গণপরিবহন সড়কের ওপর যাত্রী উঠানামা করে, যার কারণে এ যানজট সৃষ্টি হয়।

খুঁজুন