শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় দলগুলোর সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না

দলগুলোর সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না

রাজনৈতিক দলগুলো এবং তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রাজনৈতিক দল না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে হয়তো নির্বাচনে একটা সংঘাত হওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তৃতীয় দিনের ১ম ধাপের ৬টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে এ কথা বলেন প্রধান তিনি।

এ সময় সিইসি বলেন, যদিও আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব।

আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। যত ঝঞ্ঝাল, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবিলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।

তিনি আরো বলেন, আপনাদের আমন্ত্রণ জানানোর আমাদের মূল লক্ষ্য এই আচরণবিধিটা যাতে প্রতিপালন হয়।

‘এটা নিশ্চিত করানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। আপনারা আপনাদের প্রার্থীদের এবং কর্মী বাহিনীদের দয়া করে নির্বাচনী আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করবেন এবং এটা আপনারা দলের পক্ষ থেকে নিশ্চিত করবেন। তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।’

সিইসি বলেন, আমরা যে আপনাদের আলোচনায় ডেকেছি, এটা একটা রেওয়াজের অংশ।

এটা সবসময় যেকোনো জাতীয় নির্বাচনের আগে সাধারণত অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়। তার মধ্যে একটা মেজর পক্ষ হচ্ছে আমাদের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে আপনাদের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।



খুঁজুন