বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ পরবর্তী পাঁচ দিন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। ৪ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে গত ১২ মে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী পাঁচ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

খুঁজুন