বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় এনআইডি সংশোধনে সময় বেঁধে দিলো ইসি

এনআইডি সংশোধনে সময় বেঁধে দিলো ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালন) মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

তিনি বলেন, চলতি বছর ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। তবে এখনো প্রায় ৩ লাখ আবেদন ঝুলে রয়েছে।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।

খুঁজুন