বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় এনআইডির বয়স সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে

এনআইডির বয়স সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে

মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বয়স সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে। তবে অন্যান্য ফিল্ডের কারেকশনের অংশগুলোই মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকবে।

এ এস এম হুমায়ুন কবীর আরো জানান, এনআইডি সংশোধনের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ‘অপরাধী দৃষ্টিভঙ্গি’-তে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে।

খুঁজুন