বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ

ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ

ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করে ডজনখানেকের ওপর সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৩ সেপ্টেম্বর এসব সংস্কার প্রস্তাবনা আরপিওতে বা গণপ্রতিনিধিত্ব আইনে চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

সংস্কার প্রস্তাবনায় বলা হয়, নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। বিদেশে প্রার্থীর পক্ষে স্বশরীরে প্রচারণা করা যাবে না। প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা প্রস্তাব করা হয়েছে আরপিওতে।

এছাড়া শুধু প্রতিনিধি দিয়ে মনোনয়ন জমা দেয়ার সুযোগ থাকছে না। প্রার্থী বা প্রস্তাবকারী উপস্থিতি বাধ্যতামূলক করে সংস্কার প্রস্তাবনা দিয়েছে ইসি।

খুঁজুন