বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাতীয় ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা সিপিবির

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা সিপিবির

নিজস্ব প্রতিবেদক :

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) আজ রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানান। পাশাপাশি তাঁরা সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ, যা স্মরণাতীতকালের সব সীমা ছাড়িয়ে গেছে। জায়নবাদী ইসরায়েলের সশস্ত্র বাহিনী এখন নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেই থামছে না। তারা সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ৭০০ জনের বেশি মানুষ মারা গেছে।

এ পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সিপিবি। পাশাপাশি এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েল ও তার সহযোগী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দলটি।

উল্লেখ্য, আগামী ২৮-৩১ অক্টোবর বৈরুতে বিশ্বের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিগুলোর সভা হওয়ার কথা ছিল। এ সভায় সিপিবির প্রতিনিধিরা যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে। লেবাননের কমিউনিস্ট পার্টি ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুতদের মধ্যে ত্রাণ তৎপরতা চালাচ্ছে।

খুঁজুন