বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিঙ্গাপুর থেকে গজারিয়া: এক মুগ্ধতার গল্প • গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন • পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির • বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ অর্জনের অভিযোগ, তদন্ত দাবি • সাধারণ সম্পাদক পদ থেকে আলমগীর ইসলামের পদত্যাগ, • স্পেনে ফের ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু • পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন পেল অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার, • জয় বাংলা বলবো ১০০ বার বলবো • বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী
দেশের খবর গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন

গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন

 সামাজিক অবক্ষয় রোধ, মাদক প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা পাড়ে মেলা বন্ধের দাবিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলার উলামায়ে কেরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।  

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বাদ মাগরিব গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  

​অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি ফয়জুল্লাহ। শায়খুল হাদিস আল্লামা হাসান ফারুক ( দা.বা.)'র সভাপতিত্বে এবং মুফতি মইন আহমদের সঞ্চালনায় সম্মেলনে স্থানীয় উলামায়ে কেরাম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

​ এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমীসহ উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

​সাংবাদিক সম্মেলনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা পাড়ের মেলার আড়ালে এলাকায় জুয়া, মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটতে পারে যা তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিবে।
​উক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে ভবিষ্যৎ প্রজন্ম ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে অবিলম্বে মেঘনা পাড়ের মেলা বন্ধে প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। আলেম ওলামাদের দাবি মেনে মেলার কার্যক্রম বন্ধ না করলে শুক্রবার মানববন্ধন এবং পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সভাপতির বক্তব্য শায়খুল হাদিস আল্লামা হাসান ফারুক বলেন, ' ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা নদীর পাড়ে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় অশ্লীল কোন কাজ আমরা সমর্থন করি না। মেলার আড়ালের এখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে যা এলাকার সামগ্রিক পবিত্রতা নষ্ট করবে। আমি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সাহেবের প্রতি আবেদন করছি আপনি মেলার কার্যক্রম বন্ধ করার ব্যবস্থা করুন।'

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,স্থানীয় ওলামায়ে কেরামরা আমার কাছে এসেছিলেন,একটা আবেদন দিয়েছেন তবে এখনো তো মেলা শুরু হয় নাই,বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।####

খুঁজুন