বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় গুজবে কান দেবেন না : সেনাবাহিনী

গুজবে কান দেবেন না : সেনাবাহিনী

সামাজিক মাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) দুপুরে বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি সচেতনতামূলক পোস্টে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ‘একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি ও প্রচার করছে, যা জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির অপচেষ্টা চলছে।

সেনাবাহিনীর ভাষ্য, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।

পোস্টের সঙ্গে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির স্ক্রিনশটও যুক্ত করা হয়, যাতে বিভ্রান্তি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়।


খুঁজুন