বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি।  এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত ৫৫ দিনে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৪৪ শিশু। একই সময়ে ২৮২ শিশুর নতুন করে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮১৯ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ৫০৩ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।

বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মৃতের সংখ্যা ১৩৮ জন। এ ছাড়া রাজশাহীতে ৭৮, বরিশালে ২৯, চট্টগ্রামে ২৭, ময়মনসিংহে ২৬, সিলেটে ২৪, খুলনায় ১৪ এবং রংপুর বিভাগে ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে নতুন মৃত্যুর হিসাব যুক্ত করা হয়েছে। এর আগে শনিবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৫২ জন। নতুন ১১ মৃত্যু এবং তিন মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য সমন্বয়ের পর তা বেড়ে ৪০৯ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সরকারের কেন্দ্রীয় তালিকার বাইরে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে হামে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

খুঁজুন