বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে ১৪ আগস্ট

হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে ১৪ আগস্ট

হজ ও ওমরাহ নিয়ে প্রতারণা, অতিরিক্ত খরচ ও বিভ্রান্তির অভিযোগ দীর্ঘদিনের। এ বছর সেই পুরনো চিত্র বদলানোর লক্ষ্যেই ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজন করা হচ্ছে ‘হজ ও ওমরাহ মেলা ২০২৫’, যেখানে সরাসরি অনুমোদিত এজেন্সির সঙ্গে যোগাযোগ ও প্যাকেজ চুক্তির সুযোগ পাবেন আগ্রহীরা।

আগামী ১৪ আগস্ট থেকে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরা মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় থাকবে প্রায় ১৫০টি স্টল ও প্যাভিলিয়ন, যেখানে হজ ও উমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ ও অফার নিয়ে অংশ নেবে

হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, ‘সরাসরি অনুমোদিত এজেন্সির মাধ্যমে হজ ও উমরার নিবন্ধন নিশ্চিত করতেই আমরা এই মেলার আয়োজন করেছি। হাজীদের প্রতারণা থেকে রক্ষা করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।


এক জায়গায় সব সুবিধা

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বেসরকারি হজ ও ওমরা এজেন্সি হজযাত্রীদের জন্য আকর্ষণীয় ছাড়, ডিসকাউন্ট এবং বিশেষ প্যাকেজ অফার করবে। এতে ফ্লাইট, আবাসন, খাওয়া-দাওয়া এবং ভিসা প্রসেসিংয়ের ওপর বিশেষ সুবিধা থাকবে।

এ মেলার মাধ্যমে হজযাত্রীরা সরাসরি অনুমোদিত এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিজের পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে এবং নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এটি হবে স্বচ্ছ, নিরাপদ ও প্রতারণামুক্ত হজ প্রস্তুতির একটি প্ল্যাটফর্ম।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে থাকছেন যারা

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব নাসরীন জাহান।

কেন এই মেলা গুরুত্বপূর্ণ?

বাংলাদেশ থেকে হজে যাওয়া প্রায় ৯০ শতাংশ যাত্রী এবং শতভাগ ওমরা পালনকারী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যান। ফলে বেসরকারি এজেন্সিগুলোর প্যাকেজ, বিশ্বস্ততা ও সেবার মান যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মেলায় অংশগ্রহণ করে হাজিরা বিভিন্ন এজেন্সির সেবা ও খরচ তুলনা করে সিদ্ধান্ত নিতে পারবেন, যা অনেক ঝামেলা ও প্রতারণা থেকে মুক্তি দেবে।

নোট: হজ ও ওমরা মেলায় অংশ নিতে আগ্রহীদের সময়মতো প্রস্তুতি নিতে ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে।

খুঁজুন