বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান

মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান

বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের পরপর বার্ড হিটিংয়ের ঘটনায় মাঝ আকাশ থেকে ফেরত এসেছে। এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিমানের একটি সূত্র জানায়, সকাল ৮টা ২৬ মিনিটে ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এরপর ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটিতে পাখির আঘাত আসে। পরে এটি বুঝতে পেরে মাঝ আকাশ থেকে ক্যাপ্টেন ফ্লাইটটিকে পূণরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করান। 

সূত্র আরও জানায়, পাখির আঘাতের ফলে ফ্লাইটির ইঞ্জিনের সমস্যা হয়েছে। বর্তমানে ১৪ নম্বর বে তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে মেরামতের চেষ্টা চলছে। 

এদিকে বিমান সূত্র আরও জানায়, যাত্রীরা বিমানবন্দরেই রয়েছেন। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে জানান, ফ্লাইটে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। 

খুঁজুন