শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। প্রতীকটি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ৩০ অক্টোবর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাক্ষরিত এই গেজেট বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।

শাপলা কলিসহ প্রতীক আরও তিনটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি।

তফসিলে অন্তর্ভুক্ত ১১৯টি প্রতীক হলো:

আপেল; গরুর গাড়ি; টেলিফোন; আনারস; রকেট; আম; আলমিরা; ঈগল; উদীয়মান সূর্য; একতারা; কাঁচি; গাভী; গামছা; গোলাপ ফুল; ঘণ্টা; ঘুড়ি; ঘোড়া; চাকা; চাবি; টেলিভিশন; ডাব; ড্রেসিং টেবিল; ঢেঁকি; তারা; তালা; থালা; দাঁড়িপাল্লা; ফুলের মালা; বই; বক; বাঘ; বটগাছ; বাইসাইকেল; বালতি; বেবী টেক্সি; বৈদ্যুতিক পাখা; রেল ইঞ্জিন; রিকশা; লিচু; লাঙ্গল; উট; শাপলা কলি; সোনালী আঁশ; সেলাই মেশিন; সোফা; কবুতর; কলম; কলস; কলার ছড়ি; কাঁঠাল; কাপ-পিরিচ; কেটলি; কুমির; কম্পিউটার; কুড়াল; কুলা; কুঁড়ে ঘর; কোদাল; চিরুনি; দালান; চিংড়ি; চেয়ার; চশমা; ছড়ি; ছাতা; জগ; জাহাজ; টর্চ লাইট; টিউবওয়েল; টেবিল; টেবিল ল্যাম্প; টেবিল ঘড়ি; খেজুর গাছ; ট্রাক; ফুটবল; দেওয়াল ঘড়ি; মই; দোতলা বাস; দোয়াত কলম; দোলনা; মোটরগাড়ি; ধানের শীষ; নোঙ্গর; নৌকা (স্থগিত); পাগড়ি; পানির ট্যাপ; পালকি; প্রজাপতি; ফলের ঝুড়ি; ফুলকপি; বৈদ্যুতিক বাল্ব; মগ; মাইক (কার); মশাল; ময়ূর; মাছ; মাথাল; মিনার; মোমবাতি; মোবাইল ফোন; হুঁকা; মোটর সাইকেল; মোড়া; ট্রাক্টর; সিড়ি; সিংহ; সূর্যমুখী; হরিণ; হাত (পাঞ্জা); হাতঘড়ি; কাস্তে; হাতপাখা; হাঁস; হাতি; হাতুড়ি; হারিকেন; হ্যান্ডশেক; হেলিকপ্টার এবং মোরগ।

খুঁজুন