বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত

জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত

বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছে। এছাড়া জানুয়ারিতেই চারটি নৌ দুর্ঘটনায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু এবং ১৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা সম্পর্কিত কাজ করা এই সংস্থা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ।

অঞ্চল অনুযায়ী ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ২৫.৫৮ শতাংশ এবং প্রাণহানির হার ২৪.৪৩ শতাংশ। সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে সিলেটে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, অর্থাৎ ৪.২৯ শতাংশ দুর্ঘটনা এবং ৩.৫৯ শতাংশ প্রাণহানি।

খুঁজুন